কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তিদ্বয় হলো উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী গ্রামের ইয়াচিন আলী মিস্ত্রির পুত্র আটক আবুল বাশার (৩২) ও বৈদ্যপুর গ্রামের মৃত.ওমর গাজীর পুত্র আ.গফুর গাজী (৩৫)। থানা সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে কলারোয়া থানা পুলিশ তাদেরকে বাড়ী থেকে আটক করে। আটক আবুল বাশার ৬টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। আর আব্দুল গফুর গাজীর বিরুদ্ধে থানায় মামলা (নং-০৯/১৩) রয়েছে।

কলারোয়ার চান্দুড়িয়া সীমান্তে এ্যানাগ্রা ও বিয়ার উদ্ধার
কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেট ও বিয়ার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোররাতে চান্দুড়িয়া সীমান্ত থেকে এগুলো উদ্ধার হলেও এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, চান্দুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রাম থেকে ১হাজার পিচ এ্যানাগ্রা ট্যাবলেট ও ১০ বোতল বিয়ার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা।

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নবাগত শিক্ষার্থীদের বরণ
কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার প্রমুখ।
কলারোয়ার কাজীরহাট গালর্স হাইস্কুলে পরীক্ষার্থীনিদের বিদায় উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান
কলারোয়ার কাজীরহাট গালর্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীনিদের বিদায় উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান অুনষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকালে স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আ.হামিদ সরদার। প্রধান শিক্ষক শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মহসিন কবির, ফারহানা সুলতানা, বিদায়ী ছাত্রী পাপিয়া সুলতানা, কেয়া, ইয়াসমিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মৌলভী শিক্ষক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর। আসন্ন এসএসসি পরীক্ষায় এ স্কুল থেকে ৫৪ জন ছাত্রী অংশ নেবে বলে জানা গেছে।




