নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ ৮ ফেব্র“য়ারি রাজশাহী চারঘাটে জনসভায় আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকায় বিরাজ করছে সাজ সাজ রব। বিকেল ৩ টায় চারঘাটের সরদহ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রিয় নেত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সকল প্রস্তুতি সম্পন্নসহ নানা প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে চারঘাট এলাকায়। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জনসভার মঞ্চ পরিদর্শন করেন। আজ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩১-তম বিসিএস (পুলিশ)-ব্যাচ এর শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারি শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক প্রদান ও তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন।

পরে বিকেল ৪ টায় সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একযোগে রাজশাহীর বাগমারা উপজেলার আশ্রয়ন প্রকল্প-২, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ভাবন, রাজশাহী সরকারি কলেজের ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রীনিবাস, ইিিঞ্জনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের ভৌত সুবিধাদী বর্ধিতকরণ প্রকল্প, রাজশাহী (উত্তর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাঘা উচ্চ বিদ্যালয়, দুর্গা পাইলট উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, পুঠিয়া, পবা ও মোহনপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন বলে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা ও যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম নিশ্চিত করেন।




