কুষ্টিয়া প্রতিনিধি : ২৭ ফেব্রুয়ারী দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের জন্য কুষ্টিয়ার খোকসা, কুমারখালী ও মিরপুর উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভা কক্ষে এ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

জেলা রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুজিবুল ফেরদৌস জানান, যাচাই-বাছাইয়ে এবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২ জন চেয়ারম্যান, ৪ জন ভাইচ চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী আর কুমারখালী উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের ৫ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মিরপুর উপজেলায় ৪ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কারোরই প্রার্থীতা বাতিল হয়নি।
ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ : আহত ১০

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১০ জন। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের সাতবাড়িয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে। ভেড়ামারা থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া গামী একটি যাত্রীবাহী বাস ্িবপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে ঘন কুয়াশার কারনে দেখতে না পেয়ে উল্টে খাদে পড়ে। এতে জুলিয়া খাতুন (৩০) নামে একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ১০জন যাত্রী। আহতদের ভেড়ামারা ও কুষ্টিয়া হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী।
ক্রীড়া লেখক সমিতির উদ্যোগে শিলাইদহ কুঠিবাড়ীতে আলোচনা সভা ও মিলনমেলা
‘খেলাধুলা জাতির প্রাণ’ এ শ্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শিলাইদহ কুঠিবাড়ীতে আলোচনা সভা, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন, মিলনমেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের আমলাপাড়া রথখোলা মোড় থেকে শিলাইদহ কুঠিবাড়ীর উদ্যোশে বাস ছেড়ে যায়। পরে শিলাইদহ কুঠিবাড়ী প্রাঙ্গনে ‘খেলাধুলা জাতির প্রাণ’ এ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ ক্রীড়া সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিকুল হক তারিক’র পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. শেখ রেজাউল করিম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী মাহাবুবুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মতিউর রহমান লাল্টুর সহধমির্নী নিলুফা রহমান এ্যানী, বাংলাদেশ ক্রীড়া সমিতি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ড. আমানুর আমান, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, ট্রেজারার খন্দকার ইকবাল মাহামুদ, নির্বাহী সদস্য মিজানুর রহমান লাকি, হামিদুর রহমান, দেলোয়ার রহমান মানিক, আক্তার হোসেন ফিরোজ, এস এম রাশেদ, আল আলা মওদুদ, টুটুল, মনি, রাজু আহমেদ প্রমুখ।
সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরের গণসংযোগ
আসন্ন কুষ্টিয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জাকির হোসেন জাকির মজমপুর ইউনিয়নে গণ সংযোগ ও পথ সভা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি টিয়া প্রতিকে গণ সংযোগ করেন। তিনি মজমপুর ইউনিয়নের উপজেলা রোড়, চৌড়হাস মোড়, মতি মিয়ার রেল গেটসহ বিভিন্নস্থানে গণ সংযোগ করে। পরে তিনি উপজেলা রোড়ে পথ সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি কুষ্টিয়া সদর উপজেলাবাসীর উন্নয়নে টিয়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কুষ্টিয়াবাসীর প্রতি অনুরোধ জানান।




