শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সাঙ্গাকারার দ্বিশতকে ৪শ রানের কোটা পেরিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

বুধবার সকালে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪৫৪ রান। ব্যাট করছেন কুমার সাঙ্গাকারা। তার সংগ্রহ ২৩০ রান। ক্রিজের অপর প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন অজন্তা মেন্ডিস ৩০ রান নিয়ে।
সকালে খেলতে নেমে দলীয় ৪০২ রানের মাথায় নাসির হোসেনের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন কিথুরুয়ান ভিতানাগে। তার সংগ্রহ ছিল ৩৫ রান। দলীয় ৪০৫ রানের মাথায় একই ভাবে সাজঘরে ফেরেন দিলুরুয়ান পেরেরা। বলটি করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে মঙ্গলবার ৫ উইকেট হারিয়ে ৩১৪ রানে প্রথম দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা।
এদিকে আঙ্গুলে চোটের কারণে বুধবার মাঠে নামে নি বাংলাদেশের অধিনায়ক ও উইকেট রক্ষক মুশফিকুর রহিম। এছাড়া বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাকও মাঠে নামেননি।




