এম. আব্দুল্লাহ আনসারী পেকুয়া (কক্সবাজার) : ‘ভোট চাইতে আসিনি দোয়া চাইতে এসেছি। বিগত ৫ বছর আপনাদের কাছে সময়ে অসময়ে ছুটে এসেছি এখনো আসছি ইনশাল্লাহ সামনেও আসব।’ পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগকালে পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাফায়েত আজিজ রাজু উপরোক্ত কথা গুলো বলেন। পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে বি.এন.পি ও জামায়াত সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী পেকুয়া উপজেলা পরিষদের প্রথম ও বর্তমান চেয়ারম্যান মো.শাফায়েত আজিজ রাজু ব্যাপক গণসংযোগ করেছেন। মনোনয়ন পত্র দাখিলের পর দিন তিনি মগনামার প্রখ্যাত সুফি সাধক মরহুম মাও.জাফর আহমদ (র.) কবর জেয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু করেন। এর পর তিনি টইটং ইউনিয়নের প্রখ্যাত মাওলানা সাহেবের মাজার জেয়ারত, বনকাননের দরগাহ মুড়া কবরস্থান জেয়ারত করে হাজী বাজার, ধনিয়াকাটা স্টেশন, মৌলভী বাজার, ফারুকীয়া মাদ্রাসা, কাদিমা কাটা এলাকার সর্বস্থরের মানুষ ও ব্যবসায়ীদের সাথে কৌশল বিনিময়ের মাধ্যমে নির্বাচনী গন সংযোগ করেন। শিলখালী হাজীর ঘোনায় জানাযায় অংশ গ্রহনের পর পেকুয়া চৌমুহনী ও পেকুয়া বাজার, সাবেক গুল্দী স্টেশন, আহমদ ডিলার চৌমুহনী চৈরভাঙ্গা স্টেশন ও চড়া পাড়া বাজার ও সাকোর পাড় স্টেশনের ব্যবসায়ী ও লোকজনের সাথে কৌশল বিনিময় করেন।




