ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে ঝিানইগাতীতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার তিনআনী বাজার ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধের মুখে সাদা দাঁড়ি, গায়ে কালো রঙের জ্যাকেট, ভিতরে নীল রঙের হাফ হাতা শার্ট ও পরণে ছিলো চেক চেক ছাপা লুঙ্গি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর ছিদ্দিক জানান, স্থানীয় লোকজন রবিবার সকাল থেকে অজ্ঞাত এক অসুস্থ বৃদ্ধকে পড়ে থাকতে দেখে ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করলেও ওই বৃদ্ধ কোন উত্তর দেয়নি। সোমবার সকালে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দিলে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। অসুস্থতাজনিত কারনে তিনি মৃত্যুবরণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।




