ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া ছোনাউটা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মুন্নি আক্তার হত্যার প্রতিবাদে সোমবার সকাল ১০ টায় আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সামনে ওই মাদ্রাসার শিক্ষক – কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে মুন্নির মা আয়শা বেগম মেয়ে হত্যাকারীর ফাঁসির দাবি জানান। মানববন্ধনে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন মামুন, মাদ্রাসার সুপার মাওলানা আঃ সোবাহান মোঃ বক্তব্য রাখেন। গত ২৮ জানুয়ারী আসমা আক্তার মুন্নি মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে নিখোজ হন। পরের দিন হলতা নদীর ঘোষের হাট ব্রীজের নিচে আসমা আক্তার মুন্নী (১৫) লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্ডামের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেন। মুন্নিকে স্বাশ রোধে হত্যা করা হয়েছে। মুন্নির মা আয়শা বেগম এ ব্যাপারে এলাকার বখাটে রাজিব হোসেন সহ অজ্ঞাত ১০-১৫ জনের নামে ৩০ জানুয়ারী একটি হত্যা মামলা দায়ের করেন। ২ ফেব্রুয়ারী শাখাওয়াত হোসেন বাদশা নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।




