ads

বুধবার , ৭ আগস্ট ২০১৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামীকাল দেশের বিভিন্ন স্থানে ঈদ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০১৩ ৯:৪২ অপরাহ্ণ

eid_mubarak_03শ্যামলবাংলা ডেস্ক : সৌদি আরবের সাথে মিল রেখে হযরত সুরেশ্বরী (রাঃ) এর অনুসারীরা ঈদ-উল-ফিতর উদযাপন করবে আগামীকাল বৃহস্পতিবার।
সুরেশ্বর দায়রা শরীফের প্রধান গদীনশীন পীর আলহাজ্ব খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইন জানান, বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হচ্ছে। তাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বাংলাদেশের সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ সুরেশ্বরী (রাঃ) এর এর অনুসারীরা প্রায় ১৪২ বত্সর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ-উল-ফিতর ও ঈদ উল আযহা পালন করে আসছেন।
বাংলাদেশের মাদারীপুর, শরিয়তপুর ও শেরপুর জেলাসহ কয়েকটি স্থানে বৃহস্পতিবার ঈদুল-উল-ফিতর উদযাপিত হবে।
ঈদ-উল-ফিতর উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও কালকিনির আন্ডারচর খানকায় শরীফ মাঠে ঈদের বৃহত জামায়াত অনুষ্ঠিত হবে। চরকালিকাপুর ঈদের জামায়াতে ঈমামতি করবেন মাস্টার আবুল হাসেম মিয়া ও আন্ডারচর খানকায় শরীফ মাঠের ঈদের জামাতে ঈমামতি করবেন মাওলানা মোকসেদ মিয়া। এছাড়া শেরপুরের ঝিনাইগাতী সদরের চতল ও সদর উপজেলার চরখারচর গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এসব গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে ঈদের আনন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!