ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে মাইক্রোবাসে দ্বিতীয় দফায় অগ্নি সংযোগ ঃ পরিবহন ব্যবসায়ীরা আতঙ্কিত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ৭:৩২ অপরাহ্ণ

adamdighi-p-02-02-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্দিড়া গ্রামে দুর্বৃত্তরা গ্যারেজ করে রাখা পুড়ে দেয়া মাইক্রোবাসে শনিবার  রাতে আবারও দ্বিতীয় দফায় অগ্নিসংযোগ করে মাইক্রোটি সম্পূর্নরুপে পুড়ে দিয়েছে। এ কোন ধরনের শক্রতা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান।
জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া খাঁ পাড়ার মিজানুর রহমান রুবেল মাইক্রো ঢাকা মেট্রো-চ-১১-৬৩৮৬ কিনে নিজেই চালিয়ে পরিবহন ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় গত ২৭ জানুয়ারী তাঁর বাড়ীর পার্শ্বে মাইক্রোটি গ্যারেজ করে বাড়ীতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে দুর্বৃত্তরা মিজানুর রহমান বাড়ীর মেইন গেট বাহির থেকে শিকল বন্ধ করে গ্যারেজ করা মাইক্রোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে মাইক্রোটি ভিতর সহ বিভিন্ন অংশ পুড়ে যায়। মাইকো মেরামতের জন্য রাখা হয়। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পুড়ানো মাইক্রোতে দ্বিতীয় দফায় আবারও আগুন লাগিয়ে দিলে এবার মাইক্রোটি সম্পূর্নরুপে পুড়ে যায়। এদিকে এ ঘটনায় এলাকার মাইক্রো মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Need Ads
error: কপি হবে না!