ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘আ.লীগের জাতীয় সম্মেলন হবে সাদামাটা’ : নানক

খবর টি পড়েছেন : ১৭২
‘আ.লীগের জাতীয় সম্মেলন হবে সাদামাটা’ : নানক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে নয়, বরং সাদামাটাভাবেই আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। ৪ ডিসেম্বর বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি ওই কথা বলেন।
ওইসময় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নেতা মির্জা আজম এমপি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এফ এম সোহরাওয়ার্দ্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

নানক বলেন, ‘সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও কোনো প্রকার সাজসজ্জা হবে না। এবারের সম্মেলনে সব মিলিয়ে ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেটস অংশগ্রহণ করবেন।’
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিষয়ে নানক বলেন, ‘শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নয়, সংগঠনের পুরো কমিটিতে যাতে কোনোভাবেই বিতর্কিত কেউ স্থান না পায়, সেই বিষয়ে কেন্দ্রীয় নেতারা সতর্ক রয়েছেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কাউন্টডাউন শুরু ১০ জানুয়ারি পরবর্তী সংবাদ খালেদার পরবর্তী জামিন শুনানি ১২ ডিসেম্বর : হট্টগোলে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads