ads

রবিবার , ১৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে হাত বাড়ালেই মিলছে মাদক

খবর টি পড়েছেন : ২০৮
বালিয়াডাঙ্গীতে হাত বাড়ালেই মিলছে মাদক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এ,কে আজাদ বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তর্বী হওয়ায় এখানে হাত বাড়ালেই যেখানে সেখানে মিলছে সর্বনাশা নেশার খোরাক মাদক। আসন্ন ঈদকে সামনে রেখে মাদকের অবৈধ কারবারিরা ওই সিন্ডিকেট বিভিন্ন কৌশলে মাসোয়ারার মাধ্যমে বহাল তবিয়তে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে এ উপজেলায় মাদক বেচাকেনা ও মাদকাসক্তের সংখ্যা কমছেনা।
যানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও, জিয়াখোর, তেরকোনিয়া, কুশলডাঙ্গী, ভানোর দিঘিপাড়া, পারুয়া, ঝুলিবস্তী, বালিয়ারহাট, সরকারবস্তী, বাদামবাড়ী, কাশুয়া খাদেমগঞ্জ, পুলহাট,আন্ধারকুঠি, নাগরভিটা, বেউরঝাড়ী, রতœাই, জাউনিয়া.
মেরদাবস্তী, উদয়পুর, কালিতলা, মন্ডুমালা, পাড়িয়া, কান্তিভিটা, ধনতলা, কুদরানী, লাহিড়ীহাটের আর্শ্বে পার্শ্বেসহ গ্রামাঅঞ্চলের চিহ্নিত প্রায় অর্ধশতাধিক স্পটে দীর্ঘ দিন মদ, গাজা, হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল প্রকাশ্যে বেচাকেনা ও সেবন করছেন বলে অভিযোগ উঠেছে।
প্রশাসনের নজরদারীর কারণে মাদকব্যবসায়ীরা কৌশল পাল্টিয়ে নিদিষ্ট মাসোয়ারা দিয়ে বহাল তবিয়তে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ওই সব স্পট থেকে সাদা পোশাকধারী প্রশাসনের লোক অথবা ডিবির পরিচয়ে প্রায় বিকালে কিংবা রাতে বিপুল অঙ্কের মাসোয়ারা গ্রহণ করতে আসে। বিশেষকরে বালিয়াডাঙ্গী, দুওসুওহাট, স্কুলেরহাট, বাদামবাড়ীহাট, কুশলডাঙ্গীহাট, পাড়িয়াহাট, লাহিড়ীহাটে প্রশাসনের বেশ কয়েকজনকে ব্যবসায়ীর সাথে হোটেল ও চা- ষ্টলে বসে আড্ডা দিতে দেখা যায়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ জিয়াউর রহমান পিপিএম জানান, ভ্রাম্যমাণ আদালত ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। কারণ মাদকদ্রব্য আইনে গ্রেফতার করে আসামীকে কোর্টে চালান দিলে জামিনে মুক্তি পেয়ে আবারো তারা ব্যবসা শুরু করে। এজন্য তৎক্ষণাত সাজা দিলে ভালো হয়। এলাকায় অভিযান অব্যাহত রাখায় মাদকদ্রব্য বেচাকেনা ও সেবনকারীর সংখ্যা কমে গেছে বলে তিনি দাবি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হোসেনপুরে ৩ জুয়ারী গ্রেফতার পরবর্তী সংবাদ দোয়ারায় শিয়াল মারতে গিয়ে ছুলফির আঘাতে কিশোরের মৃত্যু