ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থাইল্যান্ডে নির্বাচন বানচালে অনড় বিরোধীরা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ৮:২৬ অপরাহ্ণ

thaiশ্যামলবাংলা ডেস্ক : : থাইল্যান্ডে আগামীকাল রবিবার অনুষ্টিত হতে যাচ্ছে দেশটির সাধারণ নির্বাচন আর ওই সাধারণ নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে সরকার বিরোধীরা । শুক্রবার শত শত বিক্ষোভকারীরা ভোটের সরঞ্জাম সরবরাহ রুখতে বেশ কয়েকটি সরকারি ভবন অবরুদ্ধ করে রাখে।
ওই ঘটনার সত্যতা স্বীকার করে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন,  ব্যাংককের একটি এবং দক্ষিণ থাইল্যান্ডের বেশ কয়েকটি সরকারি ভবন ঘেরাও করে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। ব্যালট পেপার সরবরাহ ঠেকাতে ইতিমধ্যেই সারা দেশে ডাকঘরসহ অন্য অনেক সরকারি ভবন ঘেরাও করে রেখেছে তারা।
একজন নির্বাচন কমিশনারের বরাত দিয়ে বিবিসি ও রয়টার্স  জানায়, বিক্ষোভকারীদের বাধার কারণে রবিবারে হয়তো ১০ শতাংশ ভোটকেন্দ্র খোলাই যাবে না।
প্রধানবিরোধী দল ডেমোক্র্যাট পার্টি নির্বাচন বয়কট করায়  ভোট গ্রহণ করা হলে ক্ষমতাসীন পুয়ে থাই পার্টি নিশ্চিতভাবে জয় লাভ করবে। বিরোধীরা এ নির্বাচন বানচালে অনড়। তারা নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারসহ প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগেরও দাবি জানিয়ে আসছে।
বিক্ষোভকারীরা মূল ভোটের দিনও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেবে বলে আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এতে সহিংস ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটের দিন ব্যাংককে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া ইতিমধ্যে পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!