ads

সোমবার , ১৪ ডিসেম্বর ২০১৫ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌর মেয়র হচ্ছেন আ’লীগের ৭ জন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ১৪, ২০১৫ ৯:৫০ পূর্বাহ্ণ

vote+castশ্যামলবাংলা ডেস্ক : প্রতিদ্বন্দ্বীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন পৌর নির্বাচনে ৭টি পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মেয়র নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা) জেসমিন টুলী জানান, রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ১৬২ জন মেয়র প্রার্থী সরে দাঁড়িয়েছেন।
এতে পিরোজপুর, মাদারগঞ্জ, টুঙ্গিপাড়া, ছেংগারচর, ফেনী, পরশুরাম ও চাটখিল পৌরসভায় একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বলে যুগ্ম সচিব জানিয়েছেন।
“সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি করে এই সাতজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। তারা ইসিতেও এ সংক্রান্ত একটি বিবরণী পাঠাবেন।” ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ২৩৪টি মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৯২১ জন।
এর মধ্যে আওয়ামী লীগের ২৩৩ জন, বিএনপির ২১৯ জন এবং জাতীয় পার্টির ৭৩ জন রয়েছেন। বাকিদের মধ্যে স্বতন্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা আছেন বলে জেসমিন টুলী জানান।
মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মাঠ পর্যায় থেকে ইসি সচিবালয়ে পাঠানো তথ্য সমন্বয় করে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। এদিকে সোমবার প্রতীক পেয়ে প্রচারে নামতে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
ইসি’র উপ-সচিব সামসুল আলম জানান, সকাল থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। বিকাল নাগাদ এ কার্যক্রম শেষ হলে প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারে নামবেন প্রতিদ্বন্দ্বীরা। “দল মনোনীতরা দলীয় প্রতীক, স্বতন্ত্র মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত মেয়র প্রার্থীরা সংরক্ষিত তালিকা থেকে পছন্দের প্রতীক বরাদ্দ চাইতে পারবেন। একই প্রতীক একাধিক প্রার্থী চাইলে রিটার্নিং কর্মকর্তা লটারি করবেন। প্রার্থী সংখ্যা বেশি হলে ইসির অতিরিক্ত তালিকা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।”

Need Ads