ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৬৮
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশকে এগিয়ে নিতে ‘সকলে সম্মিলিতভাবে কাজ করবে’ আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য সকলে প্রচেষ্টা চালাবেন সেটাই আমি আশা করি।’ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে ওই আহবান জানান তিনি। গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমিতে আয়োজিত ওই সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং কার্যাক্রমের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলবো, প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, আমাদের শতবর্ষের প্রোগ্রামও আমরা নিয়েছি- ডেল্টা প্ল্যান ২১০০। ’ তিনি বলেন, ‘এই বদ্বীপ অঞ্চল, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে যেন রক্ষা পায় এবং এদেশের মানুষ যেন উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখে, সেই পরিকল্পনাটাও আমি দিয়ে গেলাম। ’

শেখ হাসিনা বলেন, ‘২১০০ সাল পর্য ন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি যাতে বাংলাদেশের এই অগ্রযাত্রা কখনো কেউ ব্যাহত করতে না পারে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছি। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। সকলে সম্মিলিতভাবে কাজ করবেন সেটাই আমরা আশা করি। ’

Shamol Bangla Ads

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বাহিনীর ১৬২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। সমাবেশে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওইসব পদক তুলে দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউপি নির্বাচন: শেষ ধাপের ভোটগ্রহণ চলছে পরবর্তী সংবাদ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads