রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রহস্যজনক ভাবে পরিবার পরিকল্পনা বিভাগের স্টোররুম সহ কয়েকটি রুমের তালা ও জানালার গ্রিল ভেঙ্গে মালা মাল তছনছ করা হয়েছে । তবে পাহারাদার থাকার পরেও কিভাবে এঘটনা ঘটল তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।
রাণীনগর পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা হোসনে আরা বেগম জানান, শুক্রবার রাতে ওটি রুমের উত্তর পার্শ্বের জানালার গ্রীল ভেঙ্গে সংঘবদ্ধ দল ভিতরে প্রবেশ করে ছোট বড় ৩টি স্টোর রুম, ১টি কিচিন রুম ও স্থাস্থ্য বিভাগের স্টোর রুমের তালা কেটে প্রতিটি রুমের মালা মাল তছনছ করা হয় । তবে জানালার গ্রীল ভাঙ্গা থাকলেও জানালার গ্লাস গুলো অক্ষত রয়েছে । এদিকে শনিবার বিকেল সাড়ে ৪টায় ঘটনাস্থলে পৌছলে কর্মকর্তা হোসনে আরা বেগম জানাতে পারেননি কোন মালা মাল চুরি হয়েছে কি-না বা চুরি হলে কি পরিমান মালা মাল চুরি হয়েছে। তবে আগামী কাল (রবিবার) জানাতে পারবেন বলে জানান তিনি। এদিকে গত ৬ মাস আগেও ওই বিভাগে একই রকম ঘটনা ঘটেছিল বলেও ওই কর্মকর্তা জানান। ওই বিভাগে পাহারাদার থাকার পরেও কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ব্যাপকন জল্পনা কল্পনা চলছে ।
এঘটনায় থানাপুলিশকে অবগত করালে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী জরিত থাকতে পারে বলে ওসি আব্দুলাহ আল মাসউদ চৌধুরী জানান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।




