ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে ‘বনলতা সেন’ হয়ে আসছেন নাবিলা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

আগামী ঈদের সিনেমার লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে আরও একটি সিনেমার নাম ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কাল্পনিক এই নারী চরিত্রকে কেন্দ্র করে এটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমাটি মুক্তির কথা ছিল গত বছরেই কিন্তু তৎকালীন পরিস্থিতি বিবেচনায় নতুন সময়ে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়; অবশেষে সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আসছে ঈদেই।

Shamol Bangla Ads

বনলতা চরিত্রে নাবিলার লড়াই সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। তবে ‘বনলতা সেন’ হয়ে ওঠা নাবিলার জন্য সহজ ছিল না। জানা গেছে, শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নাবিলা সেই প্রস্তাবে রাজি হননি। তিনি নির্মাতাকে স্পষ্ট জানিয়ে দেন, বনলতা সেন চরিত্রটিই তিনি করতে চান।

এরপর তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চরিত্রটি বাগিয়ে নেন এই অভিনেত্রী।

Shamol Bangla Ads

বনলতা সেন সিনেমায় জীবনানন্দ দাশ চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।

সিনেমাটি নির্মাণে সময় বেশি লাগলেও এর গুণগত মানের বিষয়ে কোনো আপস করেননি নির্মাতা উজ্জ্বল। জানান, জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা অনেক বেশি দায়বদ্ধতার বিষয়। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী খোঁজা; পুরো প্রক্রিয়াটি ছিল চ্যালেঞ্জিং।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য রেখেই তারা মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। ঈদের সিনেমার ভিড়ে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’-এর সঙ্গে নাবিলার ‘বনলতা সেন’ কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Need Ads
error: কপি হবে না!