ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাবতলীর সকল বিএনপিনেতাকর্মীকে আইন সহায়তা প্রদান করা হবে : ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ৭:১৫ অপরাহ্ণ

pic--jomir uddn soarkar--01.02গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বিএনপির স্থায়ি কমিটির সদস্য সাবেক এমপি স্পীকার ব্যারিষ্টার জসির উদ্দীন সরকার বলেছেন, পুলিশ ও আ’লীগ কর্তৃক নামে বেনামে বিএনপির লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলাকরে হয়রানী করছে। তিনি বলেন আমাদের প্রথম কাজ হবে ঐ সকল মিথ্যা মামলা থেকে নেতাকর্মীকে  জামিনে মুক্ত করা। এ জন্য বিএনপির নেতাকর্মীদেরকে সকল প্রকার আইনি সহায়তা প্রদান করবে। নেতাকর্মীদের বিনা পয়সায় আইনি সহায় প্রদান করার আশ্বাস প্রদান করেন। তিনি আরো নেতাকর্মীদেরকে ধর্য ও সাহসিকতার সাথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। নেতৃবৃন্দ গতকাল বগুড়ার গাবতলী শহিদ জিয়ার দাদার বাড়ী কবর জিয়ারত শেষে উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাথে মামলা সংক্রান্ত বিষয়ে আলাপকালে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা চেয়ারম্যান গাবতলীর নেতাকর্মীদের সকল প্রকার আইনি সহায়তা কামনা করেন। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড, ছানাউল্লা এড, হারুনর রশিদ, খন্দকার দিদারুল ইসলাম, সিমকি ইমাম খান, কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডি, খন্দকার আহাদ আহম্মেদ, আবু জাফর মানিক, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চান, যুগ্ম সাধারন সম্পাদক শেখ তাহা উদ্দীন নাইন, ইঞ্জিঃ রোকন তালুকদার, শহর বিএনপিনেতা বকুল, জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, আরাফাতুর রহমান আপেল, জেলা স্বোচ্ছাসেবক দলনেতা মিঠু, রনি, বিএনপিতো সাজেদুর রহমান মোহন, আতোয়ার হমান, চেয়ারম্যান মোতাহার, আঃ হান্নান, আঃ ওহাব, মোমিনুল ইসলাম রিবন, নজরুল ইসলাম মিন্টু, কাজল, খলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!