ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় প্রজনন স্বাস্থ্য কিশোর-কিশোরীর যত্ন ও পুষ্টি বিষয়ে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৯, ২০১৪ ৪:৩৪ অপরাহ্ণ
কুলাউড়ায় প্রজনন স্বাস্থ্য কিশোর-কিশোরীর যত্ন ও পুষ্টি বিষয়ে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মঙ্গলবার দিনব্যাপী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রালয়ের বাস্তবায়নে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে জনসংখ্যা উন্নয়ন, প্রজনন স্বাস্থ্য কিশোর-কিশোরীর যন্ত্র ও পুষ্টি বিষয়ে ৮ম শ্রেনী থেকে ১০ম শ্রেনীর স্কুল ছাত্র-ছাত্রী, যুব ফোরাম সদস্যদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমসিএইচ ডাঃ সুলতান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ, কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহাজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার, প্রেসক্লাব সভাপতি মোঃ খালেদ পারভেজ বখশ, এনসি স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন প্রমুখ। কর্মশালায় নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনী থেকে ১০ শ্রেনী পর্যন্ত ১০০শত শিক্ষার্থীদের সচেতনা ও জ্ঞানের লাভের লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা আই ইএম ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার একেএম ফজলুল হক জনসংখ্যা উন্নয়ন, প্রজনন স্বাস্থ্য কিশোর-কিশোরীর যন্ত ও পুষ্ঠি বিষয়ে অবহিত করেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!