চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : সংরক্ষিত মহিলা সংসদ হিসাবে মনোনীত হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাগেরহাটের-১ আসনের ৫ সম্ভাব্য প্রার্থী। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসাবে এই আসনটি বরাবর বঞ্চিত। স্বাধীনতার পরমাত্র একজন মহিলা সংরক্ষিত সংসদ হিসাবে মনোনীত হয়েছিলেন। কিন্তু যে নির্বাচিত হয়েছিল এই ৫ বছরে মহিলা সংসদের দেখা মেলেনি। তার সংরক্ষিত এলাকায় তাই এ ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর বাগেরহাট-১ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আ’লীগ নেতা প্রায়ত এ্যাডঃ কালিদাস বড়ালের স্ত্রী ও জেলা মহিলা আ’লীগের সভানেত্রী হ্যাপি বড়াল, বাগেরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শরিফা খানম, সন্ধারানী বিশ্বাস, মোসাঃ সাগর আক্তার ও আজমীর নাহার।




