কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জানুয়ারী রবিবার রাতে ও সোমবার দিনের বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ। আটক ব্যক্তিরা গাছকাটাসহ বিভিন্ন মামলার আসামী।

থানা সূত্র জানায়, পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের নাছির গাজির পুত্র শহিদ গাজি (২৫), উপজেলার ধানদিয়া গ্রামের আ.হকের পুত্র বাবু মোড়ল (৩৬) ও রায়টা গ্রামের আ.হাই সরদারের পুত্র আতিয়ার রহমান (৩৭) কে তাদের গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। থানার এসআই হারাধন কুন্ডু, এসআই জাহাঙ্গীর ও এসআই সাজেদুল ইসলাম এসব গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন। এদিকে, রবিবার বিএনপি কর্মী ওফাপুর গ্রামের আমিনুদ্দীন (৪৫) ও জামায়াত কর্মী মানিকনগর গ্রামের আ.রউফ (৪৭) কে গ্রেফতার করে পুলিশ।




