ads

সোমবার , ২৭ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে বার্ষিক সমাবেশ ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৭, ২০১৪ ৮:০৯ অপরাহ্ণ

STচারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে শিক্ষক-কর্মচারীদের বার্ষিক সমাবেশ ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারী সোমবার সকাল ১১টায় চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চারঘাট উপজেলা শাখার আয়োজনে বার্ষিক সমাবেশ ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান চারঘাট বাশিস এর সভাপতি মোঃ বক্র সিদ্দীক চিশতীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসা। প্রধান আলোচক হিসাবে ছিলেন সাধারণ সম্পাদক বাশিস রাজশাহী মো. আব্দুল বারী। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, বাশিস চারঘাট শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুনিম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, বাশিস কলেজ শিক্ষক সমিতির সভাপতি আঃ কুদ্দুস, পৌর আ’লীগের সাঃ সম্পাদক সাহাজ উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি একরামুল হক, পবা উপজেলা বাশিস এর সাঃ সম্পাদক মাসুম আলমসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিনিধি হিসাবে বাশিস সমাবেশে আ’লীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম সমিতির উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্র“তি দেন। শেষে ৪০ জন জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!