শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: স্পন্সরর্ডশীপ প্রকল্প শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন গবরীকুড়া এ.কে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাৎসরিক শিশু সমাবেশ ও এডিপির কর্মএলাকার স্পন্সরর্ড শিশুদের জন্য শীত বস্ত্র ও খাতা কলম বিতরন অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারী, বিকাল ৩টায় ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে ও কাস্টমার সার্ভিস অফিসার হ্যাপী মানকিনের উপস্থাপনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন, বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খলিলুর রহমান অন্যান্যের মধ্যে হেলথ প্রজেক্ট ম্যানেজার জেমস উজ্জ্বল শিকদার, কাস্টমার সার্ভিস অফিসার প্রাণশন দালবৎ, স্পন্সরশীপ প্রজেক্ট ম্যানেজার নিরঞ্জন চিসিম, এমএন্ডই অফিসার সুশীল চন্দ্র মন্ডলসহ শিক্ষক/শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৫২১ জন শিশু-কিশোরদের মাঝে ব্যবহার উপযোগী একটি করে কম্বল ও খাতা কলম বিতরণ করেন বিজ্ঞ এডিপি ম্যানেজার ও অতিথিবৃন্দ।




