ads

সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৮ ঘণ্টাতেও নেভেনি গাজী টায়ার কারখানার আগুন

খবর টি পড়েছেন : ৪০৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন এখনো জ্বলছে। ১৮ ঘণ্টাতেও আগুন নেভেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত থেকে কাজ করলেও আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নেভানো যায়নি। ১৬০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ১৬০ জন নিখোঁজের তালিকা করা হয়েছে।

এর আগে ২৫ আগস্ট রবিবার রাত ৯টার দিকে গাজী টায়ার কারখানায় লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রবিবার বিকেল থেকে কয়েকশ লোক কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। লুটপাট শেষে রাতে একাধিক ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নেভাতে এলেও তাঁরা নিয়ন্ত্রণে আনতে পারেননি সারা রাতেও।’ লুটপাট ঠেকাতে পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি বলে তিনি জানান।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থ ও কাঁচামালের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

এর আগে গতকাল রবিবার বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর এলেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে। লুটপাটের একপর্যায়ে এক পক্ষকে ভেতরে রেখে আরেক পক্ষ আগুন ধরিয়ে দেয় বলে দাবি করছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাসদ সভাপতি হাসানুল হক ইনু আটক পরবর্তী সংবাদ জাতীয় কবি কাজী নজরুলের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads