মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১৮ জন মনোনয়নপত্র জমাদান করেছেন । গতকাল ২৫ জানুয়ারি জমা দেওয়ার শেষ দিনে শনিবার চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে ৯ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের কাছে জমা দিয়েছেন। এসময় উপজেলা নিবার্চন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন ।

কুলাউড়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছেন তারা হলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের বিজয়ী ভাইস চেয়ারম্যান, বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান, বিগত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী কুলাউড়া উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি আলহাজ শওকতুল ইসলাম শকু, জাতীয় পার্টি নেতা গিয়াস মিয়া, জাসদ উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন।
ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদ ও হিন্দু বদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা পদ দে, উপজেলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া উপজেলা বিএনপির (একাংশের) সাধারন সম্পাদক এম এ মজিদ, কুলাউড়া উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম সম্পাদক জয়নুল ইসলাম জুনেদ, উপজেলা জামায়াতের রাজনৈতিক সম্পাদক রাজানুর রহিম ইফতেখার, ছাত্রদল নেতা আজমল আলী শামিম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ফজলুল হক খান সাহেদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল।
অপরদিকে ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা, এবারের নতুন প্রার্থী জাসদ পৌর সভানেত্রী নেহার বেগম ও নাছিমা আক্তার সাকি মনোনয়নপত্র জমা দিয়েছেন ।




