ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হাম রুবেলা টিকা নিয়ে দু’শতাধিক শিক্ষার্থী অসুস্থ্য

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৪ ৬:২৫ অপরাহ্ণ

Picture From Hum Rubela, Sribordi, Sherpur--1মো: ফরিদুজ্জামান শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে হাম রুবেলা টিকা নিয়ে দু’শতাধিক শিক্ষার্থী অসুস্থ্য হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার কর্মসূচীর প্রথমদিনে উপজেলার চর শিমুলচুড়া এসএম কেজি স্কুলে ওই ঘটনাটি ঘটে। অসুস্থ্যদের মধ্যে অনন্ত ২০ জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে এক আতংকের সৃষ্টি হয়েছে।
শিমুলচুড়া এসএম কেজি স্কুলের শিক্ষক আবুল কাশেম জানান, শনিবার সকাল ১০ টার দিকে তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাম রুবেলা রোগের টিকা দেয়া হয়।  এর কিছুক্ষন পরে ওই স্কুলের টিকাদানকারী সব শিক্ষার্থী অসুস্থ্য হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। অসুস্থ্য হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পরলে এলাকায় এক আতংকের সৃষ্টি হয়। পরে অভিভাবক ও আশপাশের লোকজন এসে দ্বিতীয় শ্রেণীর মোরছালিন, জ্যোস্না বেগম, নুরেজা, সিরাজ মিয়া, রাকিব, প্রথম শ্রেণীর মেহেদী হাসান, মোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান, তুলনা আফরিন, জেসমিনসহ অন্তত ২০ জন শিক্ষার্থীকে হাসপাতালে  ভর্তি করেন। ওই ক্যাম্পেইনে অবশিষ্ট শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফএম কামরুজ্জামান সাংবাদিকদের জানান,  দুশ্চিন্তার কোন কারণ নেই। শিশুরা আতংকের কারণে ওই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে তারা সুস্থ্য হয়ে ওঠবে। এদিকে অভিভাবকরা বলছেন অন্যকথা। তাদের দাবি ঔষুধের মান নিন্মমানের হওযায় ওই অসুস্থ্য হওয়ার ঘটনাটি ঘটেছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!