ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় ৫দিন পর অপহৃতা কিশোরী উদ্ধার : প্রধান অপহরণকারী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:৪৮ অপরাহ্ণ

Agailjhara Map..আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের ৫দিন পর অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের প্রধান হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশসুত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের আহম্মদ আলী সরদারের ষোড়শী মেয়ে আমিনাকে  ২৫ মার্চ সন্ধ্যার পর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার শহীদ সরদারের ছেলে এনামুল ও তার সহযোগীরা জোর করে মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় কিশোরী আমিনার বাবা আহম্মদ আলী বাদী হয়ে ৮জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় ২৬ মার্চ মামলা দায়ের করেন। যার নং- ৪। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিব শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার টরকীর বাসষ্ট্যান থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার করে। এসময় প্রধান অপহরনকারী ফুল্লশ্রী গ্রামের এনামুল সরদারকে গ্রেফতার করা হয়। তাদেরকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এরপূর্বে এই মামলায় রাংতা গ্রামের সুজন বেপারী ও আলমগীর বেপারীকেও গ্রেফতার করে পুলিশ আদালতে প্রেরণ করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!