ads

শনিবার , ২৫ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় আবু রায়হান হত্যা মামলায় শিবিরনেতা গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৪ ২:২৬ অপরাহ্ণ

grefসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হাান হত্যা মামলার আসামী শিবির ক্যাডার মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দেবহাটা থানা ছাত্র শিবিরে সেক্রেটারী আবুল কালামকে গ্রেপ্তার করা হয় কুলিয়া এলাকায় তার বাড়ি থেকে ।

Shamol Bangla Ads

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, যৌথবাহিনী শুক্রবার রাতে উপজেলার কুলিয়া এলাকা থেকে জামায়াত কর্মী আশরাফুল আলমের ছেলে মারুফ হোসেনকে গ্রেপ্তার করে। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে সে রায়হান হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে পুলিশকে জানিয়েছে, আবু রায়হানকে সে হাতুড়ী দিয়ে মাথায় আঘাত করেছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আবুল কালামের অবস্থানের কথা জানায়। পরে যৌথবাহিনী আবুল কালামকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আবুল কালাম জানায়, সেও রায়হান হত্যাকাল্ডে সক্রিয় অংশগ্রহন করেছিল। ধারালো দাঁ দিয়ে সে রায়হানের কাঁধে কোপ মারে।

Need Ads
error: কপি হবে না!