এস.এম জামাল, কুষ্টিয়া : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

ইউনিট সংশ্লিষ্ট নোটিশ বোর্ড হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iubd.net/ www.iu. ac.bd এ ফলাফল পাওয়া যাচ্ছে। ১৮ জানুয়ারি হতে ২২ জানুয়ারি পর্যন্ত ৫দিন ব্যাপি ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ১ ফেব্রুয়ারি হতে ভর্তির কার্যক্রম শুরু হবে এবং ১মার্চ থেকে ক্লাস শুরু হবে বলে অফিস সূত্রে জানা যায়।
মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ১ ফেব্রুয়ারি হতে ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সভাপতির অফিস থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করে বিভাগীয় সভাপতি ও হল প্রভোস্টের সুপারিশ নিয়ে ৯ ফেব্রুয়ারির মধ্যে একাডেমিক শাখায় জমা দিতে হবে এবং ১০ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা ১১ ফেব্রুয়ারি হতে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগ পরিবর্তন করতে পারবে।
মেধা তালিকা হতে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান মেধা তালিকা থেকে ভর্তিচ্ছুদের ১৭ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতির অফিস থেকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে একাডেমিক শাখায় জমা দিতে হবে এবং ২৭ ফেব্রুয়ারি ভর্তি হতে হবে।
বিশেষ কোটায় (মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা)পুত্র-কন্যা না থাকলে নাতি নাতনী, উপজাতি-ক্ষুদ্র জাতিসত্তা-নৃ-গোষ্ঠি, শারীরিক প্রতিবন্ধী ও খেলোয়াড়) এবং পোষ্য কোটায় (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র-কন্যা/স্বামী-স্ত্রী) ভর্তিচ্ছু প্রার্থীদের ১৭ ফেব্রুয়ারি হতে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এক্ষেত্রে ২৬ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারির মধ্যে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ২ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কোটার সদস্য সচিবের নিকট জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ১ মার্চ হতে ক্লাস শুরু হবে বলে জানা গেছে।




