ads

শনিবার , ২২ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের নারী ক্রিকেটে ফারজানার প্রথম সেঞ্চুরি

খবর টি পড়েছেন : ৪৭৪
দেশের নারী ক্রিকেটে ফারজানার প্রথম সেঞ্চুরি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ফারজানা হক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫৬ বলে শত রান করেন ফারজানা।

Shamol Bangla Ads

শনিবার সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভারতের বোলারদের বিপক্ষে ফারজানা ১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার অনবদ্য সেঞ্চুরি এবং শামীমার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২২৫ রান সংগ্রহ করেছে। যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

দেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিনে আরেকটি কীর্তি গড়ার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন ফারজানা। উদ্বোধনী ব্যাটার হিসেবে নেমে উইকেটে টিকে ছিলেন পঞ্চাশতম ওভার পর্যন্ত। ইনিংসের শেষ বলে রানআউট হয়ে যাওয়ায় অপরাজিত থেকে ফিরতে পারেননি। আউট হওয়ার আগে ১৬০ বলে ৭ চারে করেছেন ১০৭ রান।

Shamol Bangla Ads

শনিবার সকালে মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। কিছুটা চোট থাকায় এই ম্যাচে তার খেলা নিয়েও শঙ্কা ছিল। তবে সেসব ছাপিয়ে তিনিই নেতৃত্ব দিচ্ছেন স্বাগতিকদের।
আগে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ধীরগতির হলেও, উইকেট না হারানোটা ছিল বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক। পাওয়ার-প্লেতে স্বাগতিকরা উইকেটশূন্য ৩২ রান সংগ্রহ করে। পরবর্তীতে দারুণ বোঝাপড়ায় শামীমা-ফারজানা উভয়ই ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন। তবে ৫২ রান করে শামীমা ফিরে যান স্নেহ রানার বলে। এর মাধ্যমে টাইগ্রেসদের ৯৩ রানের প্রথম উইকেটের জুটি ভাঙে।

অন্যপ্রান্তে দারুণ লড়াই চালিয়ে গেছেন ফারজানা। এরপর তার সঙ্গে অধিনায়ক জ্যোতি ৭৩ রানের জুটি গড়েন। পরবর্তীতে রানার বলে ২৪ রান করে ফেরেন জ্যোতি। তার পরপরই ফিরেছেন রিতু মনিও। দেবিকা ভাইধ্যর বলে ফেরেন তিনি।

পরবর্তীতে টাইগ্রেসদের বড় পুঁজি গড়ার লক্ষ্যে ফারজানাকে শেষ পর্যন্ত উপযুক্ত সঙ্গ দিয়ে যান সোবহানা মোস্তারি। ইনিংস শেষে তিনি ২৩ রানে (২২ বল) অপরাজিত ছিলেন। এর আগে ইতিহাসগড়া ফারজানা ঝুঁকিপূর্ণ রানের চেষ্টায় সরাসরি হিটে আউটে হয়ে ফেরেন। বাংলাদেশের হয়ে এর আগে দুটি সেঞ্চুরির কীর্তি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানেও আছে ফারজানার নাম। একই ম্যাচে সেঞ্চুরি হাঁকান জ্যোতিও। ভারতের হয়ে রানা দুটি এবং ভাইধ্য নেন একটি উইকেট।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশ পুরুষ দলের হয়ে প্রথম এমন কীর্তি গড়েছিলেন মেহরাব হোসেন অপি। আর নারীদের হয়ে এবার সে ইতিহাস নিজের করলেন ফারজানা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর ‘জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ড্র বাংলাদেশ-ভারত ওয়ানডে