ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীমান্তে বসবাসকারিরা সচেতন হলে সীমান্তে মানুষ হত্যা দূর করা সম্ভব : বিজিবি মহাপরিচালক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৩, ২০১৪ ২:২৩ অপরাহ্ণ

chuadanga  bgb  DG(3)চুয়াডাঙ্গা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসপি-জি বলেছেন, সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের জন্য সীমান্তে বসবাসকারিদের আরো বেশি সচেতন হতে হবে। ভারত থেকে গরু আনতে গিয়ে বাংলাদেশী নাগরিক ধরা পড়ে নির্যাতনের মুখে পড়ে এমনকি হত্যার মতোও ঘটনা ঘটে। অবৈধ পথে সীমান্ত অতিক্রম বন্ধ করা গেলে মানুষ হত্যা আরো কমে আসবে। অতীতের তুলনায় সাম্প্রতিক সময়ে সীমান্তে হত্যার ঘটনা অনেক কমে এসেছে। তা পুরোপুরি বন্ধ করতে হলে বিজিবির পাশাপাশি এলাকার সচেতন মানুষকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ২২ জানুয়ারী বুধবার বিকেলে চুয়াডাঙ্গা বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে চোরাচালান এখনো বন্ধ হয়নি। সীমান্তে বসবাসকারি বাংলাদেশী নাগরিকদের সহায়তা পেলে চোরাচালান অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
এসময় দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান, কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার শাহরিয়ার রশিদ, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মনিরুজ্জামান, মেজর নাহিদুজ্জামানসহ বিজিবি জোয়ানরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!