ads

রবিবার , ২২ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে আমের মৌসুমীতে টুকরি তৈরীতে ব্যস্ত শ্রমিকরা

খবর টি পড়েছেন : ১৮৭
চারঘাটে আমের মৌসুমীতে টুকরি তৈরীতে ব্যস্ত শ্রমিকরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

17pনজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : এখন আমের ভরা মৌসুম। প্রতিবারের মত এবারও উপজেলার পিরোজপুর গ্রামের ডালি পাড়ায় আমের টুকরি (আম পরিবহনের জন্য বাঁশের তৈরী ঝুড়ি) তৈরী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। 

Shamol Bangla Ads

সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী ও শিশুসহ পরিবারের সকল সদস্যই টুকরি তৈরীর কাজ করছে। পরিবেশ বান্ধব এই টুকরীগুলো দেশের বিভিন্ন জেলাতে বিক্রি করা হয় এবং চাহিদা মোতাবেক সরবরাহ করা হয়। টুকরি তৈরীর কারিগর হাবিবুর রহমান জানান, তার পরিবারের চারজন সদস্যের সবাই এ কাজের সাথে সম্পৃক্ত। তিনি আরও জানান, দাদা-দাদীর আমলে আমের মৌসুমে ৩ মাস ধরে আমাদের গ্রামের ৩০০ পরিবার এই কাজের ওপর নির্ভরশীল ছিল। তবে বর্তমানে ১২০ পরিবার এ পেশার সাথে জড়িত। টুকরী তৈরীর কারিগর বজলুর রহমান জানান, আগে বাঁশের উৎপাদন বেশী ছিল দামও কম ছিল। বর্তমানে বাঁশের দাম অনেক বেশী হওয়ায় অনেক পরিবার এই পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁকে পড়েছে। এবার আমের উৎপাদন কম হওয়ায় টুকরির চাহিদাও কম। মূলধন না থাকায় চড়া সুদে লোন নিয়ে লাভের টাকা সুদখোর মহাজনদের দিতে হয়। এছাড়া বর্তমানে প্লাস্টিকের ঝুড়ির সাথে প্রতিযোগিতায় টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে। প্রতিদিন দুইটি বাঁশ থেকে প্রায় ৫০টি টুকরি তৈরী করে ৪শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রয় করে। অপর কারিগর রঙ্গিলা (৫০) বলেন, আমি ২০ বছর ধরে এই কাজ করে আসছি, এই পেশায় মুনাফা কম হওয়ায় কোন রকম দিনাতিপাত করছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইতালিকে হারিয়ে ইতিহাস গড়ল কোস্টারিকার পরবর্তী সংবাদ শেষ মুহূর্তে মেসির গোলে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা