নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ মিলন (২২) নামে ১৪ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাবুপাড়াস্থ তার নিজ বাসভবন থেকে ২২ জানুয়ারী বুধবার সন্ধ্যায় ওই আসামিকে আটক করা হয়। মিলন ওই মহল্লার মিল্টন ওরফে মিঠুর পুত্র।
পুলিশ জানায়, নারী শিশু নির্যাতন দমন আইনে ২০০৯ সালের ৮৫ নং মামলায় ওই আসামিকে বিশেষ ট্রাইব্যুনালে দিনাজপুর জেলা জজ বিচারিক আদালতে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরপর থেকে আসামি পলাতক ছিল। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যেহেতু মামলাটি দিনাজপুরের। তাই পরের দিনই তাকে দিনাজপুরের জেল হাজতে প্রেরণ করা হয়।




