ads

রবিবার , ১২ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বিষপানে’ বাবা-মেয়ের মৃত্যু, দুই সন্তান হাসপাতালে

খবর টি পড়েছেন : ১৬৯
‘বিষপানে’ বাবা-মেয়ের মৃত্যু, দুই সন্তান হাসপাতালে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে তিন ছেলেমেয়েকে ‘বিষপান’ করানোর পর বাবারও বিষপান করার খবর পাওয়া গেছে। এসময় ঘটনাস্থলে আনোয়ার হোসেন (৪০) ও মেয়ে রাহিনী আক্তারের (৮) মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ছেলে যাবের (২) ও মেয়ে মাহিমাকে (৪) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

রবিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান। আনোয়ার হোসেন জালিয়াপাড়ার মৃত ফোরকান আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আনোয়ারার সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। এক পর্যায়ে রাতে আনোয়ারা তার বাবার বাড়ি চলে যান। ভোরে তিন ছেলেমেয়েকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন তিনি। এসময় মেয়ে রাহিনী ও আনোয়ারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুই ছেলেমেয়েকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

Shamol Bangla Ads

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান বলেন, আমি সকাল থেকে ঘটনাস্থলে আছি। এখানে দুইজনের মরদেহ আছে। বাকি দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিজিটাল বাংলাদেশ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা পরবর্তী সংবাদ র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ কল্পনাপ্রসূত: আইনমন্ত্রী

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads