মেহের আমজাদ, মেহেরপুর : রবিবার রাতে মেহেরপুর বন্দর শশ্মানঘাট এলাকায় যৌথ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে জামায়াত নেতা নিহতের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার সকাল সাতটার দিকে সদর থানার এসআই মিজানুর রহমান বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন। সরকারী কাজে বাধা দেওয়া ও অস্ত্র আইনে মামলা দুটি দায়ের করা হয়। জামায়াত-শিবির ও ১৮ দলীয় জোটের অজ্ঞাতনামা নেতাকর্মী সমর্থকদের এ মামলার আসামি করা হয়েছে বলে মামলা সুত্রে জানা গেছে।




