ads

বুধবার , ২২ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় উপজেলা পরিষদের সমন্বয় সভা বয়কট করল ইউপি চেয়ারম্যানরা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২২, ২০১৪ ৫:৪০ অপরাহ্ণ
সিংড়ায় উপজেলা পরিষদের সমন্বয় সভা বয়কট করল ইউপি চেয়ারম্যানরা

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের সমন্বয় সভা বয়কট করেছে ইউপি চেয়ারম্যনরা।  বুধবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ডাকা এই সমন্বয় সভা ইউপি চেয়ারম্যানরা একযোগে বয়কটের ঘোষণা দেন এবং সভা স্থল থেকে বের হয়ে আসেন।

Shamol Bangla Ads

জানা যায়, ১৮ জানুয়ারী শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলকে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ী ফেরার পথে সিংড়া-কলম রাস্তার পার সাঐল শাহ পাড়া নামক স্থানে বেলা ১২টায় দূর্বৃত্তদের হাতে নিহত হন কলম ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু। তার জানাযায় উপস্থিত ছিলেন না উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। এমনকি নিহত ইউপি চেয়ারম্যানের পরিবারের প্রতি সমবেদনাও জানান নি তিনি। এছাড়াও নানা প্রকার অভিযোগের কারনে তার প্রতি আস্থা হারিয়ে সকলের সমন্বয়ে একযোগে সমন্বয় সভা বয়কট করে ইউপি চেয়ারম্যানরা।

ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কোন খবর নিত না । নিজের খেয়াল খুশি মত যেখানে ইচ্ছা চলাফেলা ,অফিসিয়াল গাড়ী পারিবারিক কাজে ব্যবহার করত। সম্প্রতি কলম ইউপি চেয়ারম্যান খুনের ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় সকল ইউপি চেয়ারম্যানদের ক্ষোভে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ডাকা এই সমন্বয় সভা বয়কট করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, প্রতিমাসেই সমন্বয় সভা হয়। আজকের সভায়ও সবাই উপস্থিত ছিলেন। তবে সভা স্থল থেকে তারা কিছু সময় পরে বের হয়ে আসেন। লিখিত ভাবে কোন অভিযোগ এখনো আসেনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!