ads

রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৫ হাজার ছাড়াল

খবর টি পড়েছেন : ২২৯
করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৫ হাজার ছাড়াল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হলো। একসই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫ হাজার ২২২ জন। এতে দেশে শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।

Shamol Bangla Ads

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত বছরের ২৪ আগস্ট। সেদিন ৫ হাজার ২৪৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। ৫ মাস পর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ১৭ শতাংশ ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় মোট ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ। শনিবার এই হার ১৪ দশমিক ৩৫ শতাংশ ছিল।

Shamol Bangla Ads

একই সময়ে সেরে উঠেছেন ৩৫১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন সুস্থ হয়ে উঠলেন। আজকের হিসাব অনুযায়ী দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩৬ হাজার ৬৭৪ জন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের… পরবর্তী সংবাদ নাসিক নির্বাচনে বেসরকারিভাবে আইভী জয়ী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads