ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ

বেশ কিছু নাটকে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। এবার নতুন একটি নাটকের খবর মিলল তাদের। নাম ‘ফ্যামিলি এক্সপ্রেস’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন সাদিয়া আয়মান।

Shamol Bangla Ads

পোস্টারে দেখা যায়, একটি বাসের মধ্যে পাশাপাশি বসে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেছে। ক্যাপশনে নাটকটি আসার বার্তা জানিয়ে লিখেছেন, ‘ফ্যামিলি এক্সপ্রেস কামিং সুন…’। পোস্টার প্রকাশের পর থেকেই এই দুই অভিনয়শিল্পীর নতুন রসায়ন ঘিরে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ। ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ছাড়াও এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদ, ইশরাত জাহান অতিথি সহ আরও অনেকে।

Shamol Bangla Ads

এর আগে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’, ‘পাতাবাহার’সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছিলেন। এবার ‘ফ্যামিলি এক্সপ্রেস’-এর মাধ্যমে আরও একটি নতুন নাটকে নাম জুড়ল তাদের।

Need Ads