ads

শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে : কাদের

খবর টি পড়েছেন : ২২২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডিসেম্বর মাসেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের যৌথ সভায় এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, ‘একটা নির্বাচন সামনে, আমাদের পাঁচ বছর পূর্ণ হতে চলছে, নির্বাচন কমিশনের আভাস অনুযায়ী আমাদের ডিসেম্বর মাসেই জাতীয় নির্বাচন হওয়ার কথা।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের দেশে রাজনীতিতে ইলেকশন এলেই দেখা যায় একটা শঙ্কা, নানা ধরনের গুজব ডালপালা বিস্তার করে। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতা নয়।’

কাদের আরও বলেন, ‘সরকার হটাতে বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে। তাহলে আমরা কেন কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখব? ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বোঝে না। তারা জানে, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারানো অসম্ভব, তাই তারা ষড়যন্ত্র নামের চোরাগলিতে হাঁটছে। বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে।’

Shamol Bangla Ads

যৌথ এই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম ও মোস্তফা জালাল মহিউদ্দিন; যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ পরবর্তী সংবাদ বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ মে থেকে শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads