“নজরুল বর্ষ” (২৫ মে ২০২৬–২৫ মে ২০২৭) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে শেরপুরে জেলা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা প্রমুখ।
ওই সময় উপজেলা নির্বাহী অফিসারগনসহ জেলা কমিটির অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় “নজরুল বর্ষ” উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।




