শেরপুর পৌরসভার উদ্যোগে প্রযুক্তি নির্ভর কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে শিশু-কিশোরদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে পৌর জাদুঘর চারু ভবনের হলরুমে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা।

ওইসময় পৌর নির্বাহী কর্মকর্তা আবুলায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী (পানি) রেজাউল করিম রাজা, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, প্রশিক্ষক শফিকুল ইসলাম জিহাদসহ পৌর জাদুঘরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্র জানায়, উদ্বোধনী দিনে ১৫ জন শিশু-কিশোর তিন মাস ব্যাপী কম্পিউটার এর বেসিক কোর্স প্রশিক্ষণে অংশ নিচ্ছে। পরবর্তীতে তাদেরকে আউটসোর্সিংসহ অন্যান্য কোর্স করানো হবে।




