ads

মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ফিচার নিয়ে এলো ইমো

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ

অ্যান্ড্রয়েড সংস্করণে ‘আইবাবল’ নামক নতুন একটি ফিচার চালু করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। এই ফিচারের ফলে বন্ধুদের দেওয়া মেসেজ স্ক্রিনে বেলুনের (বাবল) মতো ভেসে থাকবে, ফলে প্রয়োজনীয় কোনো মেসেজ আর মিস হবে না।অন্য কাজ করার সময় এই ফিচারটি ব্যবহারকারীদের তাদের মেসেজ (যা স্ক্রিনে বেলুনের মতো ভাসবে) সহজে লক্ষ্য করতে সাহায্য করবে। ফলস্বরূপ, কাছের মানুষদের সঙ্গে আরও কার্যকর উপায়ে যোগাযোগ বজায় রাখা সহজ হবে।

Shamol Bangla Ads

নতুন এই ফিচারটি ‘মেসেজ অ্যালার্ট’ হিসেবে কাজ করবে। ‘অল কন্ট্যাক্টস’ বা নির্বাচিত সর্বোচ্চ পাঁচজন কাছের মানুষের জন্য ‘মেসেজ অ্যালার্ট’ ফিচারটি ব্যবহার করা যাবে। নির্বাচিত পরিচিতজনেরা মেসেজ পাঠালে তাদের অ্যাভাটার বা চ্যাট আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠবে, ফলে তাৎক্ষণিকভাবে দেখা যাবে।

এই ফিচার ব্যবহার করে চ্যাটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদেরকে অগ্রাধিকার দেওয়া যাবে। ইমোর আইবাবল চ্যাট অপশনের জন্য স্ক্রিনে অল্প জায়গা প্রয়োজন হয় এবং কাছের মানুষদের অনলাইন স্ট্যাটাস সম্পর্কিত নোটিফিকেশনের সুবিধাও যুক্ত করা হয়েছে এই ফিচারটিতে।

Shamol Bangla Ads

ফিচারটি চালু করতে আপনার ইমো অ্যাপের প্রোফাইল পেজে প্রবেশ করে ‘আইবাবল’ ফিচারটি খুঁজে বের করে তাতে ট্যাপ করতে হবে। এরপর, আইবাবল ফিচারের পেজে, ‘টার্ন অন সুইচ’ চালু করতে হবে। চালু করার পর ‘মেসেজেস’ এবং ‘অনলাইন নোটিফিকেশন’ এর জন্য বিভিন্ন ইউজার গ্রুপ বেছে নেওয়া যাবে।

স্ক্রিন থেকে অপশনটি সরাতে ‘ফ্লোটিং বাবল’-এ চাপ দিয়ে স্ক্রিনের নিচের কেন্দ্রে ‘X’ চিহ্নের কাছে টেনে এনে ফিচারটি সরিয়ে ফেলা যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!