ads

সোমবার , ২০ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নানা আয়োজনে মেহেরপুরে এসএ টিভি’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২০, ২০১৪ ২:৫১ অপরাহ্ণ

Pic-2মেহের আমজাদ, মেহেরপুর : নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে এসএ টিভি’র প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯ টার সময় শহরের শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রধান অতিথি হিসাবে কেক কেটে শুভেচ্ছা জ্ঞাপন করেন মেহেরপুর পৌর মেয়র আলহাজ মুতাচ্ছিম বিল্লাহ মতু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উদীচীর মেহেরপুর শাখার সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, গাংনী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এনামুল আজিম, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাসুদ রেজা, জেলা রিপোটার্স ইউনিটি’র সভাপতি রফিক-উল আলম, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিটিভি প্রতিনিধি আল আমিন হোসেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি আতিকুর রহমান টিটু, আন্দোলনের বাজার ও বাংলা পোস্ট’র প্রতিনিধি মেহের আমজাদ, মেহেরপুর নিউজ’র বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন’র প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, সংগ্রাম প্রতিনিধি আকতারুজ্জামান, এশিয়ান টিভি’র প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক জনতা প্রতিনিধি কামারুজ্জামান খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!