ads

রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯০০ টন অকটেন-ডিজেল নিয়ে মেঘনায় ডুবল জাহাজ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ

ভোলার মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৩ জন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

উদ্ধার হওয়া জাহাজের স্টাফরা জানান, শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে জাহাজটি চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা অয়েল কোম্পানির ডিপুর উদ্দেশে রওনা হয়। তুলাতুলি মেঘলা নদীতে আরেকটি জাহাজ তেলবাহী জাহাজটিকে পিছন থেকে ধাক্কা দেয়।

এতে জাহাজের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করতে শুরু করে এবং একপর্যায়ে ডুবে যায়। এ সময় জাহাজের স্টাফরা চিৎকার করলে একটি বালুবাহী বলগেট এসে তাদের ১৩ জনকে উদ্ধার করে। জাহাজের স্টাফদের দাবি, জাহাজে প্রায় নয় কোটি টাকার তেল ছিল।

Shamol Bangla Ads

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম সকালে ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ডুবে জাহাজ থেকে তেল নেওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। এছাড়া জাহাজটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!