ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালায় ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৯:৪০ অপরাহ্ণ
তালায় ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে  দুর্বৃত্তরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ  সাতক্ষীরার তালা উপজেলার বাওখোলা মোড়ে দুর্বৃত্তরা এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সাধারন সম্পাদক গোষ্ট বিহারী মÐল জানান, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন ছাত্র লীগের সহসভাপতি কার্তিক আচার্য ও ইসলামকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুলইসলামসহ ছয়জন শনিবার রাত সাড়ে ৮টার দিকে দু’টি মোটর সাইকেলে সুজনশাহ বাজার থেকে বাওখোলা হয়ে একটি চিংড়ি ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে বাওখোলা মোড় পেরিয়ে ইসলামকাটি যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত পিছন দিক থেকে কার্তিক আচার্যকে লাঠি দিয়ে আঘাত করে। এতে সে রাস্তার পড়ে গেলে অন্যরা মোটর সাইকেল নিয়ে চলে যায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। ছাত্রলীগ নেতা সরদার মশিয়ার রহমান ও যুবলীগ নেতা নজরুলসহ কয়েকজনকে বারবার জানানোর পরও তারা উদ্ধারে এগিয়ে আসেনি। একপর্যায়ে সাংবাদিক শঙ্কর দত্তের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও আহত ছাত্রলীগ নেতার খোজ খবর নেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান কার্তিক আচার্যের উপর  হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!