পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলার আমাইড় ইউ.পির কান্তাকিসমত সড়কে গত শনিবার রাতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদল পথ রোধ করে এক মটর সাইকেল আরোহীকে আটকিয়ে মারপিট করে গুরুত্বর জখম করে ফেলে রেখে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় সঞ্জয় নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয় ও দুজন আহত হয়।

জানাগেছে উপজেলার আমাইড় ইউ.পির চকভবানি গ্রামের প্রবির চন্দ্রের পুত্র সঞ্জয় (২৪) তার সঙ্গি ভগ্নিপতি দুলাল ও হাসান নামের দুজনকে নিয়ে মটরসাইকেল যোগে জয়পুরহাট থেকে বাড়ি ফেরার পথে উপজেলার আমাইড় ইউ.পির কান্তাকিসমত সড়কে শনিবার সন্ধ্যারাত আনুঃ ৭টার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদল পথ রোধ করে তাদের হাত-পা বেঁধে বেদম মারপিট করে পাশের একটি মাঠে ফেলে রেখে সঞ্জয়ের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা সহ মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এতেকরে সঞ্জয় মাথায় গুরুতর¡ আঘাত পায়। এঅবস্থায় ঘটনার প্রায় দুঘন্টা পর তাদের চিৎকারে আশেপাশের লোকজন সঞ্জয় সহ অপর দুজনকে সঙ্গে সঙ্গে পত্নীতলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তী করালে অপর দুজনের অবস্থা একটু ভালো হলেও সঞ্জয়ের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই সঞ্জয়ের মৃত্যু হয়।
এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এব্যাপারে একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য উক্ত স্থানে গতবছর ডাঃ কার্তীক বসাক নামের এক মটরসাইকেল আরোহীকে একইভাবে একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদল পথ রোধ করে তাকে খুন মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।




