ads

সোমবার , ৬ জুলাই ২০২৬ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার, ‘এখানেই শুরু, এখানেই শেষ’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৬, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

শেষ বাঁশি বাজার পর মাঠেই ভেঙে পড়লেন নেইমার। চোখের জল লুকানোর কোনো চেষ্টাই করেননি। সতীর্থরা ঘিরে ধরেছিলেন, কেউ কাঁধে হাত রেখেছেন, কেউ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাতে বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা কমেনি এই ফরোয়ার্ডের। সেই সঙ্গে দিলেন অবসরের ইঙ্গিতও।

Shamol Bangla Ads

নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। কিন্তু সেটি পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে সম্প্রচারকারী জিই টিভিকে দেওয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত নেইমার বলেন, ‘চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’

Shamol Bangla Ads

২০১০ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রেই তৎকালীন কোচ মানো মেনেজেসের অধীনে ব্রাজিল জাতীয় দলে প্রথম ডাক পেয়েছিলেন নেইমার। সেই স্মৃতির কথা মনে করিয়েই বিদায়ের মুহূর্তে কথাগুলো বলেন তিনি।

এই বিশ্বকাপ ছিল নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬- চারটি আসর খেলেও শিরোপার স্বাদ পাওয়া হলো না তাঁর। এর মধ্য দিয়ে বিশ্বকাপে শিরোপা জিততে না পারা মাত্র দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপ খেলার তালিকায় নাম লেখালেন তিনি।

আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এটি তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। তাই শেষ বাঁশির পর নেইমারের কান্না শুধু একটি ম্যাচে হারের হতাশা নয়, বরং বিশ্বকাপ জয়ের আজীবনের স্বপ্ন অধরা থেকে যাওয়ার বেদনাও হয়ে উঠেছে।

Need Ads
error: কপি হবে না!