ads

মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় কনসালটেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জুন ২৩, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আলাউদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং কনজ্যুমার ইলেকট্রনিক্স বিষয়ে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পন্নকারী ৭৪ জন প্রশিক্ষণার্থীর সঙ্গে বিসিক, বিভিন্ন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ওইসময় প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহিরুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, জেলা বিসিকের উপব্যবস্থাপক মো. আতাউর রহমানসহ ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, বিসিক প্রতিনিধি এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রধানগণ/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!