ads

সোমবার , ১০ এপ্রিল ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোশাররফ করিম জাত অভিনেতা: চঞ্চল চৌধুরী

খবর টি পড়েছেন : ২২৮
মোশাররফ করিম জাত অভিনেতা: চঞ্চল চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২০ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর ২’। এবার অভিনেতা মোশাররফ করিম ও মহানগর সিরিজের কলাকুশলীদের জন্য শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মোশাররফ করিমকে জাত অভিনেতা আখ্যা দিয়ে অভিনেতা চঞ্চল লিখেছেন, ‘মোশাররফ করিমকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। সে সত্যিকারের জাত অভিনেতা।’

Shamol Bangla Ads

মহানগরের পরিচালক আশফাক নিপুনের প্রশংসায় তিনি লিখেছেন, ‘আমি বলব মহানগর নিয়ে। আশফাক নিপুনকে নিয়ে। মহানগর ২-এর ট্রেলার বলে দেয়, অনেক চমক আর ভালো লাগায় আচ্ছন্ন হতে পারি আমরা। নতুন যাঁরা যোগ হলেন এই যাত্রায়, তাঁদের প্রকাশ আর অভিব্যক্তি বলে দেয়, নিপুণ সুনিপুণ কর্ম সাধন করেছেন, যা আগের চেয়ে আরও ভালো। যে ভালোতে অন্যদের মতো আমিও আনন্দিত এবং অপেক্ষারত।’

অন্য অভিনেতাদের প্রশংসা করতে ভোলেননি চঞ্চল, তিনি বলেন, ‘চমক লাগল দিব্য জ্যোতির কয়েকটা শট দেখে। সঙ্গে তানজিকা আর বাবু ভাই মানে ফজলুর রহমান বাবু, উনি তো একজনই। শ্যামল মাওলা তো শক্তিশালী অভিনেতা, ওর আরও এগিয়ে যাওয়া দেখতে চাই। কী চমক অপেক্ষা করছে মহানগর ২-এ, তার অপেক্ষায় আমরা সবাই।’

Shamol Bangla Ads

মহানগরের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘মহানগর ২ ভালো হলে, বাংলাদেশের ওটিটি আরও চলমান গতিতে পৌঁছালে, আমাদের সবার লাভ। আমরা সবাই ভালো কাজ দর্শকদের দেখাতে চাই। দিব্যরা আমাদের রিলে রেইসের কাঠিটা হাতে নিয়ে এগিয়ে যাক অনেক দূর। উৎসাহ এবং সাহস দিয়ে আমরা নতুনদের পাশে থাকতে চাই। এই কথাগুলো বলছি কারণ, আমাদের সম্ভাব্য ভালো কাজগুলোকে সম্মান আর স্বীকৃতি জানাতেও অনেক সময় আমরা কার্পণ্য বোধ করি। ভালো কাজের জয় হোক।’

ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তির পর থেকেই এর নতুন সিজন নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কবে দ্বিতীয় সিজন আসবে, অভিনয়ে কারা থাকবেন, এমনকি দ্বিতীয় সিজন আদৌ আসবে কি না তা নিয়েও শুরু হয় জল্পনা। জল্পনার অবসান ঘটিয়ে কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচই জানায়, ২০ এপ্রিল থেকে দেখা যাবে আলোচিত এ ওয়েব সিরিজের নতুন সিজন। অর্থাৎ ঈদের আগেই দর্শক উপভোগ করতে পারবেন ‘মহানগর ২’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্যারেজের গল্পে নিলয়-হিমি পরবর্তী সংবাদ শুটিং সেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত সঞ্জয় দত্ত