ads

রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তরুণ প্রজন্ম নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ

খবর টি পড়েছেন : ৭৪৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, আমরা বলি পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে। যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চান, চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চান, তাদেরকে জনগণ আর মেনে নেবে না। এই তরুণ প্রজন্ম নির্বাচনী ভাগ-বাঁটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি, রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠন করতে হবে। ১২ জুলাই শনিবার ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের পথসভায় তিনি ওই সব কথা বলেন।

Shamol Bangla Ads

নাহিদ ইসলাম, আমরা গণঅভ্যুত্থান করেছিলাম মাফিয়া, দুর্নীতি, চাঁদাবাজি সিস্টেমের বিরুদ্ধে। চাঁদাবাজি, দুর্নীতি এখনও দূর করতে পারিনি। তাই আবারও এসেছি, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। এই চাঁদাবাজ ও দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব, শহীদদের প্রতি এইটা আমাদের প্রতিজ্ঞা। তিনি আরও বলেন, জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে। সেটা জুলাই-আগস্ট মাসের মধ্যেই হতে হবে।

পুলিশ-প্রশাসনকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, পুলিশ-প্রশাসনকে জনগণের পক্ষে ও চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি তারা দলবাজ প্রশাসনের মত আচরণ করে, তাহলে মনে রাখবেন ফ্যাসিবাদের সময় যারা দলবাজ হয়েছিল, তাদের ও আপনাদের পরিণতি একই হবে।

Shamol Bangla Ads

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শেখ আখতার হোসেন বলেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়। আখতার হোসেন আরও বলেন, ‘যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশন এর রাজনীতি করতে চায় দেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বোমা মেরে বিএনপিকে পরাজিত করা যাবে না: রিজভী পরবর্তী সংবাদ বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা হচ্ছে : ফখরুল

সর্বশেষ - সকল বিভাগ

Shamol Bangla Ads