হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের কন্টেইনারের ভিতরে ও পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট অপারেশন কোন সমস্যা হয়নি, ফ্লাইট অপারেশন চলমান রয়েছে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ। শুক্রবার দিবাগত রাতে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হযরত হজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের ওখানে একটি কন্টেইনারের ভিতরে ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। রাত আনুমানিক ১১ টা ২৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত দেখা যায়।
আগুনের রিপোর্ট হওয়ার পর সঙ্গে সঙ্গেই শাহাজালাল বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও পাশে বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটি থেকে দ্রুততার সঙ্গে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এখন এখানে কোন আগুন নেই। অন্য কোন সূত্র থেকে আগুন আসছে কিনা সেটি দেখার চেষ্টা চলছে।




